জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আব্দাল মিয়ার জ্যেষ্ঠ ছেলে মরহুম মাহমুদুল হাসান সজিবের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম মাহমুদুল হাসান সজিবের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি উপজেলা সদরের বিভিন্ন জামে মসজিদেও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা আব্দুল অলি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিশিষ্ট মুরুব্বি ছালেখ মিয়া, ছোয়াব আলী, সাবেক সৌদি প্রবাসী ও পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদুর রহমান, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুস সামাদ মিয়া, রোহেল মিয়া, হাসিবুল হক সেজু, আবুল বাশারসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় মুসল্লিরা অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
মিলাদ মাহফিল শেষে গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বানিয়াচং শাখার সভাপতি হযরত মাওলানা মখলিছুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, মাহমুদুল হাসান সজিব ২০০৪ সালের ২৮ নভেম্বর বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। সে সাংবাদিক মো. আব্দাল মিয়া ও মোছা. রেহেনা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং ও ক্রিকেট খেলায় ছিল পারদর্শী। সে ২০১৯ সালের ২৪ জুলাই, বুধবার ভোর ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
বানিয়াচং, আব্দাল মিয়া, মাহমুদুল হাসান সজিব, মৃত্যুবার্ষিকী, দোয়া মাহফিল