২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

অনুগত নয় বিরোধীদল হবে দায়িত্বশীল ও শক্তিশালী: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

ছবিঃ ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সরকারের অনুগত বিরোধী দল হবেন না; বরং দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবেন। সরকারের অন্যায়-অপকর্ম জনগণের সামনে তুলে ধরে তীব্র প্রতিবাদ জানানো হবে বলে তিনি ঘোষণা দেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাহে রমজান মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিলের মাস। কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল, তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ উম্মাহর মধ্যে বিপর্যয় নেমে এসেছে। তিনি রমজানের শিক্ষার আলোকে আত্মশুদ্ধি অর্জন এবং কুরআন-হাদিসের নির্দেশনায় জীবন পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি দেশে নির্বাচন হয়েছে। নানা ত্রুটি থাকা সত্ত্বেও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা না মানার পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবো। দেশটা আমাদের তাই দেশের স্থিতিশীলতা রক্ষা সবার আগে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আয়তনে ছোট হলেও বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে। এই জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যাবে। একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সিলেট নগরীর আরামবাগস্থ আমানুল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরও দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এখনও স্বপ্ন। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস থেকে শিক্ষা নিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শপথ নিতে হবে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াতে ইসলামী, শফিকুর রহমান, ইফতার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ