সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের পর এবার তাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এ জন্য দলীয় নেতাকর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
জামায়াত আমির বলেন, “আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন খালি না থাকে।” তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং যোগ্য প্রার্থী প্রস্তুত রাখার আহ্বান জানান।
তিনি দাবি করেন, এবারের জাতীয় নির্বাচনে দল প্রত্যাশিত ফল পায়নি এবং বিভিন্ন স্থানে অনিয়ম হয়েছে। তবে একই সঙ্গে তিনি এটিকে সংসদীয় রাজনীতিতে দলের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য বলেও উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে এবং দল প্রধান বিরোধী দলের দায়িত্ব পেয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ছয়টি শক্তির বিরুদ্ধে তারা সমান্তরালভাবে লড়াই করেছেন এবং ভবিষ্যতেও সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল নির্ধারণ করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে, যা নিয়ে নানা মহল কথা বলতে শুরু করেছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনে জীবনবাজি রেখে দলের পক্ষে কাজ করেছেন, সমাজের সেসব স্তর থেকে সৎ ও যোগ্য ব্যক্তিদের বের করে স্থানীয় সরকারের দায়িত্বে আনার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে দলীয়ভাবে আরও সংযমী, বিবেচক ও ত্যাগী হওয়ার আহ্বান জানান তিনি।
সিলেট, জামায়াতে ইসলামী, শফিকুর রহমান