জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৭:০০ অপরাহ্ন
সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য 'খামারি মোবাইল অ্যাপ' এবং 'ক্রপ জোনিং সিস্টেম' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে সিলেট অঞ্চলের অতিরিক্ত কৃষি পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলও এসআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মো. বক্তীয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।
খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) হামিদুর রহমান। এবং ক্রপ জোনিং সিস্টেমের উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী।
কর্মশালায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। তবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমির পরিমান হ্রাস, ভূমি ও মৃত্তিবন সম্পদ এবং কৃষি উপকরণের কার্যকর ও সঠিক ব্যবহার, গবেষণার সাথে মাঠ পর্যায়ে ফলনের পার্থক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির মতো বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন বর্তমান কৃষি।
এছাড়া ক্রমহ্রাসমান আবাদি জমি এবং সীমিত প্রাকৃতিক সম্পদের বিপরীতে জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হলে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রেক্ষিতে টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও লাগসই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কৃষির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২০১৭ সাল হতে ক্রপ জোনিং বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সার খরছ সাশ্রয় ও ফলন বৃদ্ধি করা সম্ভব। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে, প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ক্রপ জোনিং প্রকল্পের বিএআরসি ক্রপ এক্সপার্ট ড. মো. আজিজ জিলানী চৌধুরী ।
সিলেট কৃষি প্রশিক্ষণ, খামারি মোবাইল অ্যাপ, ক্রপ জোনিং সিস্টেম বাংলাদেশ, বিএআরসি কর্মশালা, কৃষি তথ্য প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল,