সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সিলেটি প্রবাসীদের অবদানের উচ্চ প্রশংসা করে বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম সিলেটি কমিউনিটি আধুনিক ব্রিটেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ব্যবসা, সংস্কৃতি, জনসেবা ও সামাজিক জীবনের নানা ক্ষেত্রে তাদের অবদান যুক্তরাজ্য গভীরভাবে মূল্যায়ন করে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার পাঁচতারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যুক্তরাজ্য হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সারাহ কুক বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান ও ব্যক্তিগত রূপ দেখা যায় সিলেটে। সিলেটি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা দুই দেশের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেন তিনি।
রমজানের তাৎপর্য তুলে ধরে হাইকমিশনার বলেন, এই পবিত্র মাস আমাদের সহমর্মিতা, সংহতি ও অভিন্ন মানবতার কথা স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্ব ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।
সিলেট, যুক্তরাজ্য, হাইকমিশনার, সারাহ কুক