সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন
দেশবরেণ্য শিক্ষক, লেখক ও রবীন্দ্রগবেষক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ আর নেই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন। রায়পুরা আর কে আর এম উচ্চবিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক এবং ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন।
উচ্চতর পড়াশোনার জন্য তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ তুলনামূলক সাহিত্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ রবীন্দ্রসাহিত্য নিয়ে অধ্যয়ন করেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি সিলেটের মুরারিচাঁদ কলেজ-এ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ভাষাবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। এছাড়া বরিশালের ব্রজমোহন কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও নেত্রকোণা কলেজেও তিনি শিক্ষকতা করেছেন।
অধ্যাপক সফিউদ্দিন আহমদ শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন একজন প্রখ্যাত রবীন্দ্রগবেষক, শিকড়সন্ধানী লেখক ও বিশ্বসাহিত্যচর্চায় নিবেদিত সৃজনশীল সাহিত্যিক। বাংলা একাডেমি প্রদত্ত রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী লেখক উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতির দায়িত্বও পালন করেন।
তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন ও সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সহকর্মী ও শিক্ষার্থীরা।
ইন্তেকাল, রবীন্দ্রগবেষক, অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ, উদীচী শিল্পীগোষ্ঠী