সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৪ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, বন্ধ থাকা কার্যালয়ের সাটারের লোহার শিকল ও তালা ভেঙে চার থেকে পাঁচজন যুবক ভেতরে প্রবেশ করেন। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। একই সঙ্গে তাদের বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পলিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’
স্থানীয়রা জানান, ভিডিওতে থাকা যুবকদের মধ্যে মানিক আখঞ্জী, মুক্তার হোসেন আখঞ্জী, জামিনুর আখঞ্জী ও ইমানুর রয়েছেন। তাঁরা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মী এবং নোমান বখত পলিন–এর অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘এমন কোনো ঘটনার তথ্য আমার জানা নেই।’
তাহিরপুর আওয়ামী লীগ, জয় বাংলা স্লোগান, শ্রীপুর উত্তর ইউনিয়ন, সুনামগঞ্জ রাজনীতি, ছাত্রলীগ কর্মকাণ্ড