জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ন
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন।
শনিবার (১৭ মে) সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
“সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন”—এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন, ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, ডা. মোঃ মঞ্জুরুল হক চৌধুরী, ডা. ফারজানা তাজিন, আবীর মোঃ মুমিত ও মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল বাছির।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, সদস্য আব্দুল মালিক জাকা ও সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমেদ।
সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের পরিচালক কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী সাধারণ জনগণের জন্য ফ্রি উচ্চ রক্তচাপ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, সিলেট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রক্তচাপ নিয়ন্ত্রণ,