২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন হুমায়ুন কবির, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

ছবিঃ হুমায়ুন কবির। ফাইল ছবি

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন সরকার। তাঁদের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের হুমায়ুন কবির।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬–এর রুল ৩ (বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

‎মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

‎প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুমায়ুন কবির ছাড়াও নিয়োগ পেয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

হুমায়ুন কবির, বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ