১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪১তম মেধাবৃত্তি বিতরণ

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪১তম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে মাধ্যমিক স্তরের ৩০৪ জন ও প্রাথমিক স্তরের ৩৭১ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।

 

প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ট্রাস্টের সভাপতি মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি রানা লায়লা হাফিজ।

 

ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কলার্সহোম সিলেটের কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনির আহমদ কাদেরী, স্কলার্সহোম মেজর টিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফয়জুল হক, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল টিলাগড়ের অধ্যক্ষ আখতারি বেগম, স্কলার্সহোম দক্ষিণ সুরমার অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ, স্কলার্সহোম গার্লস কলেজ পাঠানাটুলার অধ্যক্ষ মো. আব্দুল আজিজ, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল পাঠানাটুলার অধ্যক্ষ জেবুন নেছা জীবন, নুরুজ্জামান তাপাদার পিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর ও জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার বলেন, শিক্ষাই একটি জাতির প্রকৃত শক্তি। এ বৃত্তি কার্যক্রম মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে রানা লায়লা হাফিজ বলেন, শিক্ষা ট্রাস্ট দীর্ঘদিন ধরে যে শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে, তা সমাজের জন্য অনুকরণীয়। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, সিলেট, শিক্ষাবৃত্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ