সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচটিতে জয় পেয়েছে। বাকি একটি আসনে বিজয়ী হয়েছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম।
সিলেট-১ আসনে ২১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।
সিলেট-২ আসনে ১২৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির তাহসিনা রুশদীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। খেলাফত মজলিসের মুনতাসির আলী ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
সিলেট-৩ আসনে ১৫২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৬৭৪ ভোট।
সিলেট-৪ আসনে ১৭৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
সিলেট-৫ আসনে ১৫৯টি কেন্দ্রের ফলাফলে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের ওবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।
সিলেট-৬ আসনে ১৯৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির এমরান আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।
সিলেট, নির্বাচন, ফলাফল