প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন
শহীদ ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলার প্রতিবাদে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কলেজের ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, নাহিদ ইসলাম যখন তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তখন সে বলেছিলেন, যাদেরকে আমরা বিশ্বাস করেছি তারা আমাদের সাথে প্রতারণা করেছে। হাদী ভাইয়ের মতন মানুষ যখন রাস্তায় দিবালোকে মারা যায় তার বিচার চাইতে আমাদের প্রাণনাশ এর হুমকি আসে।
তারা জানান, জাবের আম্মারসহ অনেককে রক্তাক্ত করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনুস উনার পেইজ থেকে পোস্ট করা হয়েছে কেউ কোন বুলেট চালায় নাই। এখন আমাদের প্রশ্ন তাদের শরীরে রক্ত কোথায় থেকে এসেছে।
বক্তারা আরও জানান, তাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোটার জবাব দিতে হবে ইন্টারিমকে। হাদি ভাই বলতেন আমি মারা গেলে অন্তত আমার বিচারটা কইরেন অবশেষে বলেন আমরা আমাদের ভাইয়ের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না।
হাদি হত্যা, তদন্ত প্রতিবেদন, এমসি কলেজ, সিলেট