২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

সিলেটে জামায়াতের সমাবেশে নারীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন


সিলেট নগরীতে জামায়াতে ইসলামীর সমাবেশে প্রকাশ্যে নারীদের অংশ নিতে দেখা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে স্বতঃস্ফূর্তভাবে নগরীর নারী ভোটাররা আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত দলের নির্বাচনী সমাবেশে যোগ দেন। সরেজমিনে সমাবেশস্থলে এমন চিত্র দেখা গেছে।

 

বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের এক প্রান্তে নারীদের বসার জন্য আলাদা আসন নির্ধারণ করা হয়েছে। ওই অংশটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেখানে কেবল নারীদের প্রবেশের অনুমতি ছিল। বিপুলসংখ্যক নারী ভোটার সেখানে প্রবেশ করে নির্ধারিত আসনে বসেন।

 

স্থানীয় অনেক ভোটার জানান, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতের সমাবেশে নারীদের এমন প্রকাশ্য ও সংগঠিত উপস্থিতি তাঁরা আগে দেখেননি।

 

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম জানান, দেশে উল্লেখযোগ্য ভোটার হচ্ছেন নারীরা। সে কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সমাবেশের আয়োজন করা হয়েছে।


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

জামায়াত আমীর, ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন, সিলেট জামায়াত, জাতীয় নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ