২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

জামায়াতে ইসলামীর বিজয় চাই চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, 'আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই চাই না। ১৮ কোটি মানুষের বিজয় চাই।  ১৮ কোটি মানুষের বিজয়ই হবে আমাদের বিজয়, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ইয়া আল্লাহ, ১৩ তারিখ যে সূর্যের উদয় ঘটাবে- বাংলাদেশের সূর্যের পিঠে তুমি নতুন বাংলাদেশ ছড়িয়ে দিও। 


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে  সিলেটের আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
 

জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল সংসদীয় আসনের সংসদ পদপ্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন জামায়াত আমীর।


এর আগে শনিবার হবিগঞ্জ ও মৌলভীবাজারের সমাবেশ শেষ করে সিলেটে পৌঁছান জামায়াত আমির। মঞ্চে ওঠার পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


সমাবেশস্থলে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন দলীয় কর্মী–সমর্থকেরা।


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

শফিকুর রহমান, সিলেট সমাবেশ, জামায়াত আমীর, ভোটাধিকার, ১১ দলীয় জোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ