বিমানবন্দর থেকে নদী–হাওর: সিলেট নিয়ে ৮ প্রতিশ্রুতি জামায়াত আমিরের
সিলেটে জামায়াত প্রধান
প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন
সিলেটের জনসভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সমাবেশস্থলের মঞ্চে উঠে তিনি উপস্থিত নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য শুরু করেন।
এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারের সমাবেশ শেষ করে সিলেটে পৌঁছান জামায়াত আমির। মঞ্চে ওঠার পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশস্থলে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন দলীয় কর্মী–সমর্থকেরা।
সমাবেশ শান্তিপূর্ণভাবে চলেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শফিকুর রহমান, সিলেট সমাবেশ, জামায়াত আমীর, বক্তব্য, ১১ দলীয় জোট