২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

হবিগঞ্জ ও মৌলভীবাজার সমাবেশ শেষে সিলেটের মঞ্চে উঠলেন শফিকুর রহমান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভা শেষ করে সিলেটে এসে সমাবেশের মঞ্চে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্ধারিত জনসভাস্থলে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা–কর্মীরা। 



এর আগে হেলিকপ্টারযোগে মৌলভীবাজার থেকে সিলেটে পৌঁছে গাড়িবহর নিয়ে জনসভাস্থলে আসেন জামায়াত আমির।


সিলেটের সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নির্বাচনী রূপরেখা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরার কথা।



সমাবেশস্থলে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন দলীয় কর্মী–সমর্থকেরা।



জানা যায়, শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন ছিল।


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

শফিকুর রহমান, সিলেট সমাবেশ, জামায়াত আমীর, ১১ দলীয় জোট, ত্রয়োদশ সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ