২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

জন্মমাটি কুলউড়ায় পৌছালেন জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২১ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর প্রথম জন্মমাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে হেলিকপ্টার দিয়ে তার জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্বজনেরা।
 
উল্লেখ, ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ১৯৭৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াতে ইসলামী, আমীর, শফিকুল ইসলাম, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ