২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

সিলেটকে নিয়ে জামায়াতের পরিকল্পনা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন


গত ১৬ বছরের ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ সরকারের আমলেও তেমন উন্নতির ছোয়া পায়নি পূণ্যভূমি খ্যাত সিলেট। ঠিক তেমনি অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসলেও অবহেলিত থেকেছিল এ জনপথ। 


তবে নির্বাচনের হাওয়া বইতে শুরু করার পর নানা রকম প্রতিশ্রুতি যেমন দিচ্ছেন প্রার্থীরা ঠিক তেমনি দলীয় প্রধানরা বিভাগীয় এলাকায় সফর করে তাদের পরিকল্পনার কথা জানান দিচ্ছেন। তবে বাকি রয়েছে সিলেটকে নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পরিকল্পনা। 


গেল ২২ ডিসেম্বর সিলেট সফরের মধ্য দিয়ে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করে জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালার (র.) মাজার জিয়ারত করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে দলটি। 


তবে জামায়াত ইসলামী এ ক্ষেত্রে ভিন্ন তাদের নির্বাচনী যাত্রা শুরু হয় রাজধানী থেকে। তফসিল ঘোষণার আগে আমির ডা. শফিকুর রহমান সিলেট আসলেও সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ প্রথমবার আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর আগে হবিগঞ্জ এবং মৌলভীবাজারেও জনসভা করবেন তিনি। তবে সময়স্বল্পতায় সুনামগঞ্জে কোন জনসভা হচ্ছে না।


জামায়াতের আমিরের সফরকে গিরে এমসি কলেজের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান সিলেটেরই সন্তান। আমরা আশা করব উনার প্রতিশ্রুতিতে সিলেট যেনো একটু উপরের দিকে থাকে। বিগত আওয়ামী লীগের সরকারের আমল থেকে শুরুে করে অন্তবর্তীকালীন সরকার যাই বলেন সবকিছুতেই সিলেট সিলেটের মানুষ অবহেলায় ছিল আশা করি তিনি এমন কিছুই বলবেন যেনো সিলেটের মানুষ উনার দলকে জয়ী করতে আগ্রহী হয়। 


হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (হাউস) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, সিলেট বিভাগ প্রকৃতির খনিজ ভাণ্ডার হিসেবে পরিচিত। কিন্তু সেই প্রকৃতি রক্ষা হবে না ধ্বংস হবে সেটি জানা যাবে আজ। আমরা বিএনপির প্রার্থীদের পাথর কোয়ারি, বালু কোয়ারি খুলে দেয়া বক্তব্য শুনেছি এখন দেখতে চাই জামায়াতের আমি হাওর, নদী, চা শিল্প, ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে খ্যাত সিলেট বিভাগ নিয়ে উনাদের পরিকল্পনা।


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াত, শফিকুর রহমান,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ