বিমানবন্দর থেকে নদী–হাওর: সিলেট নিয়ে ৮ প্রতিশ্রুতি জামায়াত আমিরের
সিলেটে জামায়াত প্রধান
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে এবার সিলেট আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল বিকেল তিনটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এর আগে গত ২২ জানুয়ারি আলিয়া মাঠে প্রথম নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার এ যাত্রায় একই স্থানে সমাবেশ করবেন জামায়াত আমীর।
জনসভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সিলেটের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এরইমধ্যে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে মঞ্চ প্রস্তুতসহ সকল কাজ শেষ করেছে দলটি।
সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আমীরের সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি।
এদিকে, জামায়াত আমীরের নির্বাচনী প্রচারণার সফর সূচিতে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে কর্মসূচি থাকলেও সুনামগঞ্জ জেলায় কোন জনসভা রাখা হয়নি।
ডা. শফিকুর রহমানের সুনামগঞ্জ যাওয়ার ইচ্ছে থাকলেও সময় স্বল্পতা এবং দূরবর্তী এলাকা হওয়ার কারণে স্থানীয় সংগঠন সেটা আয়োজন করতে পারেনি বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
দলটির প্রধান সুনামগঞ্জ না গেলেও আমির শফিকুর রহমানকে দেখতে সিলেটে আসবেন সুনামগঞ্জ জেলা উপজেলার নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ বলেন, আমাদের আমিরের নির্বাচনী জনসভায় যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন। তাছাড়া এই জনসভায় সুনামগঞ্জ থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জোটে শরিক প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশে জামায়াত আমীর তাদের পরিচয় করিয়ে দেবেন।
এদিকে, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সিলেট সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও দলের পক্ষ থেকে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ বৈঠক করেছেন।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সিলেট সফর ঘিরে আমাদের প্রস্তুতি শেষ। লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছি। তিনি সিলেটেরই সন্তান তাই সিলেটের মানুষের টান রয়েছেন উনার জন্য।
জমায়াত আমীর, সিলেট, নির্বাচন, প্রচারণা, সিলেট সফর, ত্রয়োদশ জাতীয় নির্বাচন