বিমানবন্দর থেকে নদী–হাওর: সিলেট নিয়ে ৮ প্রতিশ্রুতি জামায়াত আমিরের
সিলেটে জামায়াত প্রধান
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
নির্বাচনী যাত্রায় পুণ্যভূমি সিলেট সফরের অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে জনসভাস্থলে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। জনসভাকে কেন্দ্র করে মাঠে মঞ্চ নির্মাণ, মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার-ফেস্টুনে সাজানোসহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
জনসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে জনসভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদসহ দলীয় নেতারা।
হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনগণের ব্যাপক সাড়া দিচ্ছেন। এই জনসভা হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হবে।
নির্বাচন, নির্বাচন যাত্রাম জামায়াতে ইসলামী, সিলেট, হবিগঞ্জ, ডা. শফিকুর রহমান