০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

গত ১৭ বছর উন্নয়নের ছোঁয়া লাগেনি জৈন্তাপুর উপজেলায়: আরিফুল হক চৌধুরী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২২ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের একটি বিশাল জনপদের মানুষ পরিকল্পিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই জৈন্তাপুর উপজেলা।

 

তিনি বলেন, বিগত সরকার উন্নয়নের বড় বড় বুলি আওড়ালেও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁরা কর্ণপাত করেনি। তারা ব্যস্ত ছিল এই জৈন্তাপুরের সম্পদ লুটপাট করতে।

 

 শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিন ব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 আরিফুল হক চৌধুরী বলেন, অবহেলিত জনপদ জৈন্তাপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার অবস্থা এখনো নাজুক। ১৭ বছর একটি দীর্ঘ সময়, কিন্তু এই সময়ে জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই ব্যস্ত ছিল একটি গোষ্ঠী। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত ভাগ্য পরিবর্তনের জন্য কোন পদক্ষেপ নেয়নি।
 

তিনি বলেন, বাংলাদেশ থেকে গুম, হত্যা, নির্যাতনকারী, বাকশালী ফ্যাসিস্টদের তাড়াতে প্রয়াত বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি বিগত ১৭বছর জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন দল-দেশের জন্য। 

 

তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই-আন্দোলনে এদেশের ছাত্রজনতা রক্ত দিয়েছে। শহীদ ও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্রজনতা। জুলাই শহীদের সম্মান ও স্মরণে এবারের ভোট উৎসব। সুন্দর পরিবেশ-শান্তি শৃংখলা বজায় রেখে ভোটারদের কেন্দ্রে আনতে বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আরিফুল হক, নির্বাচন, সিলেট-৪

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ