১৩ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুনাঈমসহ অন্যান্যরা।


২০০৩ সালে প্রতিষ্ঠিত নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেন মানসম্মত শিক্ষা, খেলাধুলা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলিতে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, শিক্ষা, প্রত্যাশা কিন্ডারগার্টেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ