সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে নারীদের অবদান এখন আর অবহেলার সুযোগ নেই। পরিবার-সমাজ ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে হলে নারীদের সার্বিক বিষয়ে অংশগ্রহণ করতে হবে। নারীরা পিছিয়ে থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।’
সোমবার (২ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের সমর্থনে দিনব্যাপী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সামা হক বলেন, ‘আধুনিক যুগে নারীরা এখন আর পিছিয়ে নেই। দারিদ্র্য বিমোচনে জীবনমানের উন্নয়নে নারীরা এখন অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আজ সচল রয়েছে মূলত ক্ষুদ্রঋণ ও হস্তশিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ পরিশ্রমী নারীদের কারণে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, তার জন্য প্রয়োজন কারিগরি শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।’
দিনব্যাপী অনুষ্টানে উপস্থিত ছিলেন, আরিফুল হক চৌধুরীর বড় কন্যা সাঈকা তাবাসসুম চৌধুরী নাহিয়া, আফসা হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেত্রী সাবিনা খাঁন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, ডৌবড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, পূর্ব জাফলং ইউনিয়নের সহ-সভাপতি মো: আব্দুল আলিম, কোষাধ্যক আব্দুর রাজ্জাক, জাফলং স্টোন ক্রাসার মিল মালিক সমিতির সভাপতি বাবুল বখত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি-জমিয়ত ঐক্যজোট, সিলেট-৪ আসন, আরিফুল হক চৌধুরী, সামা হক চৌধুরী, নির্বাচন