২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

খাদিমনগরে আলোচিত 'মুজিবুর হত্যা' মামলায় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ৮:০৫ অপরাহ্ন


সিলেট নগরীর খাদিমনগরে আলোচিত মুজিবুর রহমান হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আসামিদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ মে) ভোরে  ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 


র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বদরুল মিয়া (২৮), আফরেতা বিবি (৬৫), রোকসানা বেগম (৩৬), শেলী বেগম (২৮), আয়শা বেগম (৩২) ও বেগম বিবি (৪২)। তারা সবাই সিলেটের লুসাইন ও টিলাপাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচিত মুজিবুর হত্যা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার বিশ্বরোড এলাকা থেকে নারীসহ এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান চলমান রয়েছে।
 
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ফেসবুকে বাল্যবিবাহ বিরোধী একটি পোস্টকে কেন্দ্র করে নগরীর খাদিমনগরের লুসাইন এলাকার মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরতর আহত হন তিনি। পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহত মুজিবুর রহমানের স্ত্রী বাদি হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‍্যাব-৯, মুজিবুর হত্যা, গ্রেপ্তার, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ