১৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ৫৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন


সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গোয়াইনঘাট ও জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেটের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এসব মালামাল জব্দ করা হয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, বিজিবি, ভারতীয় পণ্য, জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ