০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খন্দকার মুক্তাদির

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন

ছবিঃ রোববার সকালে সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণায় গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। নগরের পাড়া-মহল্লা ও বাজার এলাকায় তার উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যায়।

 

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তার নেতৃত্বে একটি প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি লালাদিঘীরপাড়, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান ও রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন এলাকা দিয়ে মিছিল অগ্রসর হওয়ার সময় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে খন্দকার মুক্তাদিরের সমর্থনে স্লোগান দেন এবং বাসাবাড়ি থেকে নারীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

 

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-১ আসন, বিএনপি প্রচারণা, নির্বাচনী মিছিল, সিলেট রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ