সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৭ অপরাহ্ন
মৌলভীবাজারের বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মহসীন মিয়া মধু ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার ( ৩১ জানুয়ারি) তিনি শ্রীমঙ্গল উপজেলার রামনগর, মতিগঞ্জ, ভূনবীর, শ্যামলী আবাসিক এলাকা ও সিন্দুরখান এলাকায় পথসভা, উঠান বৈঠক ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করে ভোটারদের সমর্থন কামনা করেন।
রামনগর মণিপুরি পাড়ায় এক নির্বাচনী সভায় মহসীন মিয়া মধু বলেন, আমি কোনো দলীয় প্রার্থী নই, তাই আমার কোনো দলীয় মালিক নেই-আমার মালিক জনগণ। আমি জনগণের জন্য কাজ করতে চাই।
তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, নির্বাচিত হলে উন্নয়নের জন্য কাউকে তার কাছে আসতে হবে না, তিনি নিজেই উদ্যোগ নেবেন।
সাবেক পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, অতীতে শ্রীমঙ্গল পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলেছিলেন। সুযোগ পেলে দুই উপজেলাকে উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকল ভোটারের কাছে তার ফুটবল প্রতীকে ভোট চান।
জাতীয় সংসদ নির্বাচন, মৌলভীবাজার, স্বতন্ত্র প্রার্থী মহসীন