হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশে সর্বত্র দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে।
তিনি বলেন, আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি। আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি দাঁড়িপাল্লা মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর পিডিবি পয়েন্টে গণসংযোগ তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রার্থী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতাকে যাতে কেউ নিতে না পারে, যাতে দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয় এব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো।
গণসংযোগকালে মহানগর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াত প্রার্থী, সিলেট-১ আসন, সিলেট হাবিবুর রহমান