০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেট-৩ আসন: এম এ মালিকের সমর্থনে ঐক্যবদ্ধ বিএনপি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন


সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৯০ মেগাওয়াট জেটি ঘাট এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

 

এদিকে ব্যারিস্টার এম এ সালাম নিজেও সিলেট-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর আগে, মনোনয়নপত্র জমাদানের দিনে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা একসঙ্গে এম এ মালিকের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। 

 

সমাবেশে বক্তব্যে এম এ মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি ট্রেনিং চালু করা হবে। এই কার্ডের আওতায় প্রতি পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, যা টানা পাঁচ বছর কার্যকর থাকবে।

 

তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজে পাওয়া যাবে। কৃষকদের কোনো ধরনের সুপারিশ ছাড়াই সুদমুক্ত ঋণ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে বলে তিনি জানান।

 

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড এবং সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড চালু করা হবে, যাতে চিকিৎসাসেবা সহজলভ্য হয়। তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করে বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নেবে।

 

সমাবেশে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহেদ নেহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এম এ মালিক, এম এ সালাম, সিলেট-৩ আসন, বিএনপি, জাতীয় নির্বাচন ২০২৬, ফেঞ্চুগঞ্জ, উঠান বৈঠক, ধানের শীষ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ