সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
নির্বাচনী গণজোয়ারের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতায় নির্বাচিত হয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
এম এ মালিক বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে জনগণের ভোটেই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমি আপনাদের ওপর বিশ্বাস রাখি, আপনারাও আমার ওপর বিশ্বাস রাখেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরীর দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রাম, পাড়া, মহল্লায় নির্বাচনী জনসংযোগ, দোয়া মাহফিল ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই অবহেলিত এলাকার উন্নয়নের দায়িত্ব আমি আপনাদের সহযোগিতায় কাঁধে তুলে নিতে চাই। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনাদের পাশে থেকেই কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করব।
এম এ মালিক জানান, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে একাধিক উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট অংকের অর্থ দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে নগদ টাকা উত্তোলন কিংবা দোকানে ক্রেডিট কার্ডের মতো পণ্য কেনা যাবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে সুদমুক্ত ঋণের ব্যবস্থা থাকবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে এবং ইমামদের জন্য সম্মানজনক ভাতা চালু করা হবে।
এছাড়া রাস্তাঘাট, ভবন নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিএনপি সরকার নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।
স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে এম এ মালিক বলেন, আমাদের পরিকল্পনায় রয়েছে তিনটি উপজেলায় তিনটি স্টেডিয়াম ও তিনটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকাকে একটি মডেল অঞ্চলে পরিণত করা হবে।
শেষে তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, আল্লাহর মেহেরবানিতে আমি কথা দিয়ে কথা রাখব। ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন করেই ছাড়ব।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, লালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা জাসাস এর আহবায়ক অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দসহ অসংখ্য ছাত্র জনতা।
ধানের শীষ, গণজোয়ার, বিএনপি সরকার, এম এ মালিক