০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

কানাইঘাটে জাপা নেতার বিএনপিতে যোগদান

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৯:০০ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে অনুপ্রাণীত হয়ে সিলেটের কানাইঘাট উপজেলা জাতীয়পার্টির প্রচার সম্পাদক ইউপি সদস্য আব্দুল কাদির বিএনপিতে যোগদান করেছেন। 


বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে ঝিঙ্গবাড়ি ইউনিয়নের হরসিং মাটি গ্রামে বিএনপি ও সমমনা জোট প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে তিনি বিএপিতে যোগদান করেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানিঘাট-জকিগঞ্জ) আসনে বুধবার বিএনপি ও সমমনা জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীকের উঠান বৈঠক চলছিল। বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন উপস্থিতিত ছিলেন। 

এদিকে জাপা নেতা আব্দুল কাদির বিএনপিতে যোগদান করায় তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলটির নেতাকর্মীরা। 

বিএনপিতে যোগদান করে আব্দুল কাদির বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির পতাকা তলে সবাইকে সামিল হতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির প্রতীক এই কামনা করে তিনি। 

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সুলেমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, আব্দুল কাদির ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, জাপা নেতা, বিএনপি, জাতীয়পাটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ