হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরের ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ)-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ আনন্দ সরকার আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি আল আজাদ, তাপস দাস পুরকায়স্থ, দৈনিক উত্তরপূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি মো. দ্বোহা চৌধুরী, চ্যানেল ২৪ এর সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা জানান, সিলেট জেলা প্রেসক্লাব সিলেট বিভাগের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। এই ক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সভায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। এ সময় সর্বোচ্চ উপস্থিতির জন্য সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট জেলা প্রেসক্লাব, বার্ষিক সাধারণ সভা, সিলেট,