২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে তাঁদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল এবং কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদকে অব্যাহতি দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, বিএনপি, ১১ নেতা, অব্যাহতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ