২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা প্রশস্তকরণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শুরুর ছয় মাস পেরোনোর আগেই সড়ক ও গার্ডওয়ালে ফাটল দেখা দিয়েছে। মানুষের নজর এড়াতে বিট বালু দিয়ে ফাটল ঢেকে রাখা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকল্প সংশ্লিষ্টরা অনিয়মের বিষয়টি অস্বীকার করলেও ঘটনাস্থল পরিদর্শন শেষে দায় স্বীকার করেন। পরবর্তীতে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ফাটল পুনঃসংস্কারের আশ্বাস দেন।
জানা যায়, যানজট ও দুর্ঘটনা এড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে উজানীগাঁও পয়েন্ট এলাকা পর্যন্ত দুই কিলোমিটার সড়ক চারলেনে রুপান্তর প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০২৫ সালের জুন মাসে। পরবর্তী ২৮ মাসের মধ্যে চারলেন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা।
রোববার (২৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্তিগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউটের সামনে থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ বাজার পয়েন্ট পর্যন্ত অংশে পুরোদমে চলছে চারলেনের কাজ।
তবে স্থানীয়দের অভিযোগ, বহুল প্রত্যাশিত এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু ও পাথর। এছাড়াও মাটি মিশ্রিত হলুদ রংয়ের নুড়ি পাথর না ধুয়েই ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পের কাজে।
এদিকে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আরসিসি ঢালাইকৃত অংশে ফাটল দেখা দিয়েছে। তবে প্রথমে এটিকে ফাটল মানতে নারাজ হলেও পরবর্তীতে কাজ চলাকালে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া নিকটবর্তী সড়কের একপাশে গার্ডওয়ালে ফাটল দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রকল্প ম্যানেজার সাকিব আহমদের সাথে মুঠোফোনে কথা হলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে ঘটনাস্থলে তার প্রতিনিধি হিসেবে প্রকৌশলী বেলাল হোসেনকে পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে ভুল হিসেবে স্বীকার করেন। একই সঙ্গে নিম্নমানের বালু-পাথর ব্যবহারের বিষয়েও দ্বায় স্বীকার করে পরবর্তীতে পাথর ধুয়ে ব্যবহার করার আশ্বাস দেন।
এ বিষয়ে সুনামগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’
সিলেট-সুনামগঞ্জ সড়ক, সড়ক ও গার্ডওয়ালে ফাটল, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ