০৯ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

সোমবার (৮ জুন) সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকের শুরুতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সাক্ষাৎকালে তারা শাবিপ্রবির শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন এবং সিসিকের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন।

 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে নগর ভবনে স্বাগত জানিয়ে সিসিক প্রশাসক বলেন, শাবিপ্রবি সিলেটসহ সারা দেশের একটি অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি আরও উল্লেখ করেন, সরকারি বিধি মোতাবেক অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, সিসিক, খায়রুল ইসলাম, আব্দুল কাইয়ুম চৌধুরী, বিশ্ববিদ্যালয় উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ