সিলেটে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জেলার কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৮ জুন) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ জেলার অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ৭ জুন সকাল ৬টা থেকে ৮ জুন সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৫১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ৮ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় আরও ৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৯ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ০২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।
সিলেট আবহাওয়া, ভারী বর্ষণ, বজ্রবৃষ্টি, বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি