২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

বিএনপির সমাবেশে শাবির ভিসি-প্রো-ভিসি, সমালোচনার ঝড়

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন


সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসি। কর্মঘন্টা রেখে সমাবেশে যোগ দেওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের চৌহাট্টায় সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে উপস্থিত থাকতে দেখা যায়।

সমাবেশে যোগ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শিক্ষার্থীরা সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করছে। 

মোহাম্মদ আরমান নামের এক শিক্ষার্থী মন্তব্য করে বলেন," কত বড় মেরুদণ্ডহীন লোক হইলে, সিলেটের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েও মঞ্চে জায়গা পায় না! আর সেটা যদি নির্বাচিত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হতো, হয়তো মেনে নেওয়া যেত। আর যারা সাধারণ একজন রাজনীতিবিদের সংবর্ধনা অনুষ্ঠানে জায়গা পায় না, তারা আবার হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন করে শাকসু দিবে! এই জনগোষ্ঠীর প্রতি কি কোনো আবেগ, সম্মান, নৈতিক দায়বোধ নেই? কি অপমানজনক, কি অসভ্য, কি আত্মমর্যাদা-হীন আচরণ! "

ইউসুফ শরিফ নামের একজন শিক্ষার্থী বলেন, মেরুদণ্ড থাকলে থাকতেও পারে, তবে লজ্জা শরম বলতে কিছুই নাই এদের।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির লিখেন, বিএনপি'র সমাবেশে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার জন্য ভিসি–প্রোভিসি স্যারকে ধন্যবাদ! স্টেইজে জায়গা না পেয়ে, বাঁশের উপর দিয়ে লাফিয়ে জনতার কাতারে দাঁড়ানোর কারণে সেই মর্যাদা আরও বেড়ে গেলো।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘এর আগেও আমাকে বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আইনও আমি পড়েছি। আমরা সেখানে নির্বাচনী প্রচারণায় যাইনি। আমরা গিয়েছি শ্রোতা হিসেবে।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, ভিসি, প্রো-ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ