২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসু নির্বাচন

বিএনপির মধ্যে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে: জিএস প্রার্থী পলাশ

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন


বিএনপির মধ্যে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (শাকসু) স্বতন্ত্র জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী পলাশ বখতিয়ার বলেছেন, ‘বিএনপি একদিকে জাতীয় নির্বাচনের নামে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু ক্যাম্পাসে গণতন্ত্র কেড়ে নিচ্ছে। তারা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ঝামেলা করেছে। শেষ পর্যন্ত তারা এসে শাকসুতে সমস্ত শক্তি ব্যয় করছে।’

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে শাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে চলমান বিক্ষোভে তিনি এসব কথা বলেন।  

 

পলাশ বখতিয়ার বলেন, ‘বিএনপি এবং ছাত্রদলকে বলে দিতে চাই, আপনারা যে কাজ করেছেন, আজকে এই শাবিপ্রবির জনসমুদ্র আপনাদের বুঝিয়ে দিতে চায়, আপনাদের নৈতিক পরাজয় হয়েছে। বিএনপির সর্বোচ্চ শক্তি দিয়ে শাকসুকে আটকানোই প্রমাণ করে বিএনপি একটি দেউলিয়া রাজনৈতিক দল।’ 

 

এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘স্পষ্টভাবে বলে দিতে চাই, শাকসু হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগেই হবে।’

 

পলাশ আরও বলেন, ‘বিএনপি তার সর্বশক্তি দিয়ে শাকসু আটক করার চেষ্টা করছে। বিএনপি এবং ছাত্রদলকে বলে দিতে চাই, শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে অতীতে যারা রাজনীতি করছে, অপরাজনীতি করেছে, মানুষ তাদের ছুঁড়ে ফেলেছে।’ 

 

স্বতন্ত্র ওই জিএস প্রার্থী আরও বলেন, ‘ক্যাম্পাস থেকে ঘোষণা দিতে চাই, তারা যদি শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের দাবিতে বিপরীতে অবস্থান নেয়, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের অবস্থাও সেদিকে যাবে। আপনারা জানেন, যেহেতু পুরো বিএনপি আমাদের বিরুদ্ধে এবং ছাত্রদল সমস্ত শক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে শাকসুকে আটকানোর চেষ্টা করছে, সেই শক্তিকে যদি আমরা মোকাবিলা করতে চাই, আপনাদের সকলকে লাগবে।’   


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাকসু নির্বাচন, পলাশ বখতিয়ার, শাবিপ্রবি, ছাত্র সংসদ নির্বাচন, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ