প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৮:২২ অপরাহ্ন
ছাত্র ও হল সংসদ নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চেম্বার জজ আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্তব্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রশাসনের পক্ষে আবেদনে থাকা আইনজীবীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্থগিতাদেশ বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেম্বার আদালতে করা আবেদনের রায়ের শুনানি শেষে আইনজীবীদের দেয়া লিখিত বক্তব্যে এমন তথ্য জানা যায়।
শাবিপ্রবির আইনজীবীদের লিখিত বক্তব্যে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনকারীদের অবস্থানকে সমর্থন করে রাষ্ট্রের স্বার্থের বিপক্ষে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচন স্থগিত রাখার পক্ষে মত প্রকাশ করেন। তিনি এমনকি শাবিপ্রবির শিক্ষার্থীরা 'মব' সৃষ্টি করে নির্বাচন করতে চায় এমন মন্তব্যও করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন। একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীর নিকট থেকে সরকারের সিদ্ধান্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান প্রত্যাশিত।
তারা বলেন, সিলেট শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং একটি প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ গঠনের পক্ষে ঐক্যবদ্ধ। অতএব রাষ্ট্রের উচিত হবে শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক অবস্থান গ্রহণ করে নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, যারা মব করে নির্বাচন স্থগিত করাল তারাই যদি এখন শিক্ষার্থীদের মব আখ্যায়িত করে তাহলে পরিষ্কার হয়ে যায় তারা আসলে কি চায়, আমরা রাষ্ট্রপক্ষের কাছে এমন মন্তব্য আশা করিনি, আমরা ঘৃণ্যভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করি।
স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী যা বলেছেন এটির প্রতিবাদ আমরা জানাই, আমরা নিরপেক্ষ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল, সবকিছুর প্রস্তুতি শেষও হয়ে গিয়েছিল কিন্তু কারা ইসি ঘেরাও করে রিট করে নির্বাচন স্থগিত করেছে রাষ্ট্রপক্ষ জানত তারপরও রাষ্টপক্ষ তাদের হয়ে আমাদের মব আখ্যা দিয়েছেন এটির নিন্দা ও প্রতিবাদ জানাই।
শাবিপ্রবি, শাকসু নির্বাচন, রাষ্ট্রপক্ষের আইনজীব্ সিলেট