২৫ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব আলীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন




 

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ২০২৪-২০২৭ কার্যকরী পরিষদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন এর বিরুদ্ধে সংগঠনে শৃঙ্খলা পরিপন্থী একাধিক অভিযোগ উত্থাপিত হয়। পরবর্তীতে কমিটির অধিকাংশ ভোটার ও সদস্যের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের গভীর পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

সভাপতির একক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ সদস্যদের সাথে দুর্ব্যবহার, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পরিচালনা প্রমাণিত হয়েছে। 

 

এরপর সংগঠনকে গতিশীল করতে কানাডা প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহকে আহ্বায়ক, আমেরিকা প্রবাসী আলীম উদ্দিনকে সদস্য সচিব করে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ওমান প্রবাসী হাফিজ তাজ উদ্দিন, দুবাই প্রবাসী আক্তারুজ্জামান ও সৌদিআরব প্রবাসী নাজমুল ইসলাম।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, সমাজকল্যাণ পরিষদ, সিলেট, কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ