৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসুর দাবিতে শাবিপ্রবির শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ২:২৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের বিরুদ্ধে এবার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।   

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।   এসময় শাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু কয় তারিখ, ২০ তারিখ’, ‘শহীদ রুদ্র শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘মব করে শাকসু, বন্ধ করা যাবে না’ এ ধরনের নানা স্লোগান দেন। পাশাপাশি তাঁরা আগামীকাল মঙ্গলবার নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী দেলয়োর হাসান শিশির বলেন, আমরা আমাদের অধিকার চাইতেই সবাই একত্রিত হয়েছি।   আগামীকাল নির্বাচন তার মধ্যেই একটি দল শাকসু বানচাল করতে হাইকোর্টে রিট করেছে, যেখানে বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদের এ নির্বাচন করার অনুমতি দিয়েছে সেখানে তারা চাচ্ছে না ছাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের নির্বাচন হোক।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাকসুর দাবি, শাবিপ্রবি, শিক্ষার্থী, সিলেট-সুনামগঞ্জ, সড়ক অবরোধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ