সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। আহতরা হলেন— বগুড়া জেলার তামিম মিয়া (২৫), সিরাজগঞ্জ জেলার হাকিম মিয়া (২৭) এবং অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে আশপাশের লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে কয়েকশ মানুষ কারখানার সামনে ভিড় করলেও নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কম্প্রেসার বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান জানান, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল, কারখানা, কম্প্রেসার বিস্ফোরণ, মৌলভীবাজার