২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন


সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহত দুজন পরস্পরের মামাতো ও ফুফাতো ভাই। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)।

ইমনের মামাতো ভাই হলেন নিহত দীপ্ত। তাঁরা পরিবারের সঙ্গে নগরের তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির বলেন, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সংঘর্ষের ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, শুনেছি ফায়ার সার্ভিস আহতদের হাসপাতালে নিয়ে আসে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজগুলো দেখা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, তালতলা, মোটরসাইকেল, দুর্ঘটনা, দুই তরুণ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ