২৫ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নারী নেতৃত্বের বিকাশে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে: খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন


সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাঁদের মেধা, প্রতিভা ও সাহসিকতা দেশের অর্থনীতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

 

শনিবার (১৭ জানুয়ারি) নগরীর কুমারপাড়ার একটি কনভেনশন হলে বুম বক্স কমিউনিকেশন্সের আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ সৃষ্টি এবং নারী নেতৃত্বের বিকাশে বিএনপি ভবিষ্যতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

বুম বক্স কমিউনিকেশন্সের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে সংলাপে অংশ নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ এস এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা ও উদ্যোক্তা শায়লা শোয়েব শান্তা রিফাতারা খান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদসহ বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা ও সমাজকর্মীরা।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

নারী নেতৃত্ব, বিএনপি, খন্দকার মুক্তাদির, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ