১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ওসমানীতে নারী চিকিৎসকের উপর হামলা : স্বামী-স্ত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৫:১১ অপরাহ্ন


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে আদালত সোর্পদ করেছে পুলিশ।   

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির।  

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), একই গ্রামের শিমুল আহমদের স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) ও ছাতক থানাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)।

ওসি মঈনুল জাকির বলেন, ওসমানী মেডিক্যালে নারী চিকিৎসকের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করে ৫৪ ধারায় আদালতে সোর্পদ করেছি। তবে এখন পর্যন্ত এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা ভোক্তভোগি চিকিৎসকের তরফ থেকে কোন অভিযোগ দায়ের করেনি।

এদিকে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন হলেও চিকিৎসকদের নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া পর্যন্ত কর্মবিরতি রয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ওসমানী, নারী চিকিৎসক, উপর হামলা, ভাঙচুর, স্বামী-স্ত্রী, আটক ৩

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ