দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। এ অবস্থায় কর্মবিরতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উমর রাশেদ মুনির বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা যদি কঠোর অবস্থানে থাকতেন, তাহলে আলোচনায় বসতেন না। ‘তাঁরা সময় চেয়েছেন, কথা বলছেন এটাই প্রমাণ করে তাঁরা আলোচনার মাধ্যমেই সমাধান চান,’ বলেন তিনি।
পরিচালক বলেন, সরকারি হাসপাতাল হিসেবে এখানে আর্থিক লাভ মুখ্য নয়, বরং রোগীদের সেবাই হলো প্রকৃত প্রফিট। ‘আমরা এখানে বেনিফিট দেখি সেবার মাধ্যমে। সেই সেবার মান বাড়াতে হলে সুযোগ-সুবিধাও বাড়াতে হবে,’ বলেন তিনি।
হাসপাতালে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত এক রোগীর স্বজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রশাসনিক ও আইনগত দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। বিস্তারিত মামলা হবে কি না এবং কী ধরনের অভিযোগ আনা হবে, সে বিষয়ে হাসপাতালের আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তাঁরা তরুণ প্রজন্মের এবং বর্তমানে একটি মানসিক চাপের মধ্যে রয়েছেন। একসঙ্গে অনেক প্রশ্ন ও উদ্বেগ তাঁদের সামনে এসেছে। বিষয়টি আমাদের বুঝতে হবে।’
তিনি আরও জানান, বিভিন্ন প্রশাসনিক জটিলতায় প্রায় একশ কোটি টাকা এখনো ব্যবহার করা যাচ্ছে না। প্রয়োজনে অতিরিক্ত বিনিয়োগের মাধ্যমে সেই অর্থ সেবামুখী কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
ঘটনার তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে জানিয়ে উমর রাশেদ মুনির বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যাচাই-বাছাই ছাড়া আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
কর্মবিরতি, ওসমানীর পরিচালক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ইন্টার্ন চিকিৎসক, কর্মবিরতী