সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতায় থাকা নয়; সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায়। তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও রাজনীতির গতিপথে প্রভাব রাখতে সক্ষম হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল চৌধুরী বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবস্থান সবসময়ই ছিল স্পষ্ট। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’। দেশ ও মানুষের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত তিনি কখনো নেননি।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পিএইচজি স্কুলসংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, জিয়া পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম।
খালেদা জিয়া, ফয়সল আহমদ চৌধুরী, বিএনপি, বিয়ানীবাজার, দোয়া মাহফিল