১৬ ফেব্রুয়ারি ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেট জেলা আইনজীবী সমিতির জরুরি সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ৯:০২ অপরাহ্ন


সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন নিয়ে জরুরি সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নোটিশে সমিতির সব সদস্যকে গুরুত্বপূর্ণ মতামত প্রদানসহ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনার কারণে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে। বিষয়টি গত সোমবার জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে অবগত হয় সমিতি।

 

নোটিশে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাজীবী সংগঠনসহ সব ধরনের নির্বাচন অনুষ্ঠান না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

 

এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বিষয়ে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় সমিতির ২ নম্বর বার হলে এক জরুরি বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

 

সভায় সমিতির প্রধান নির্বাচন কমিশনারের পাঠানো পত্র নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি বার্ষিক নির্বাচন সংক্রান্ত ভবিষ্যৎ করণীয় বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জরুরি সভা, সিলেট, সিলেট জেলা আইনজীবী সমিতি, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ