আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ
নির্বাচন
প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির বিদ্রোহী নেতা মিজানুর রহমান চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
জানা যায়, এর আগে বিএনপির মনোনয়ন না পেয়ে মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দলের নতুন চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি অনুরোধে তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
মিজানুর রহমান চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেন ‘সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী আসসালামু আলাইকুম ও আদাব। আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।’
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি-নির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার জন্য কঠিন। এ অবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে, সিলেট বিভাগসহ সারা দেশে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে গুলশানে একের পর এক বৈঠক চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তবে, নির্ধারিত সময়ের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না, তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা।
সিলেট, বিএনপি, মিজান চৌধুরী