২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

তাহিরপুরে কামরুজ্জামান কামরুল

গণতন্ত্র রক্ষার সংগ্রামে খালেদা জিয়া বারবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘ওয়ান ইলেভেন সময়ে খালেদা জিয়া বলেছিলেন, এই দেশ ও দেশের জনগণকে রেখে আমি কোথাও যাব না। এই দেশই আমার ঠিকানা।’ 

 

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া নব্বইয়ের মতো করে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বারবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’

 

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

 

কামরুল বলেন, ‘দেশ যতবারই সংকটে পড়েছে, সংকট উত্তরণে বিএনপিই দেশকে আঁকড়ে ধরেছে। আর একাত্তরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরই আপামর মুক্তিকামী জনগণ যুদ্ধে নামে এবং দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা অর্জন করে।’

 

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বাদাঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাহিদ আহমেদ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়ায় শরিক হোন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, বিএনপি, সিলেট, তাহিপুর, কামরুল, দোয়া মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ